Showing posts with label Mahayuga. Show all posts
Showing posts with label Mahayuga. Show all posts

Thursday, October 24, 2024

দিব্যযুগ আর ব্রহ্মার আয়ু (Age of Lord Brahma)

দিব্যযুগ আর ব্রহ্মার আয়ু (Age of Lord Brahma)

সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এই চার যুগের সময় একত্রিত করলে হয় 'যুগ' বা 'দিব্যযুগ'| এটি দেবতাদের যুগ, তাই একে 'দিব্যযুগ' বলা হয়| দেবতাদের সময়ের পরিমাণ আমাদের সময়ের পরিমাণের থেকে তিন শত ষাট গুণ বেশী মানা হয়| অর্থাৎ আমাদের এক বৎসর দেবতাদের চব্বিশ ঘন্টার এক দিন-রাত, আমাদের ত্রিশ বৎসর দেবতাদের এক মাস আর আমাদের তিন শত ষাট বৎসর তাঁদের এক দিব্য বৎসর হয়| একে 'মহাযুগ' ও 'চতুর্যুগী' ও বলা হয়| এই সংখ্যা যোগ করলে আমাদের ৪৩,২০,০০০ বৎসর হয়| দিব্য বর্ষের হিসাবে বারো শত দিব্য বর্ষ আমাদের কলিযুগ, চব্বিশ শততে দ্বাপর, ছত্রিশ শততে ত্রেতা এবং আটচল্লিশ শততে সত্যযুগ হয়, সব মিলিয়ে ১২০০০ বৎসর হয়| এই হল একটি দিব্যযুগ| এইরূপ হাজার দিব্যযুগে ব্রহ্মার একদিন হয় এবং ততটা যুগেই এক রাত্রি হয়| এটিকে অন্য ভাবে স্পষ্ট করা যাক| আমাদের যুগের সময় পরিমাণ এইরূপ---

কলিযুগ---   ৪,৩২০০০ বৎসর

দ্বাপরযুগ---  ৮,৬৪০০০ বৎসর (কলিযুগের দ্বিগুন)

ত্রেতাযুগ--- ১২,৯৬০০০ বৎসর (কলিযুগের তিনগুন)

সত্যযুগ---  ১৭,২৮০০০ বৎসর (কলিযুগের চতুর্গুণ)

মোট---      ৪৩,২০০০০ বৎসর

এই একটি 'দিব্যযুগ'| এইরূপ হাজার 'দিব্যযুগে' অর্থাৎ আমাদের ৪,৩২,০০,০০,০০০ (চার শত বত্রিশ কোটি) বর্ষে ব্রহ্মার একদিন হয় এবং এতটা বড়ো তাঁর রাত্রি হয়|

 মনুস্মৃতির প্রথম অধ্যায়ে চৌষট্টি থেকে তিয়াত্তরতম শ্লোক পর্যন্ত এই বিষয়ের বিশদ বর্ণনা আছে| ব্রহ্মার দিনকে 'কল্প' বা 'সর্গ' এবং রাত্রিকে 'প্রলয়' বলা হয়| এইরূপ তিরিশ দিন-রাত্রে ব্রহ্মার এক মাস, বারো মাসে এক বৎসর এবং শতবর্ষে ব্রহ্মার পূর্ণায়ু হয়|

এর থেকে বোঝা যায় ব্রহ্মার জীবন ও তাঁর লোকও সীমিত অর্থাৎ কালের দ্বারা সীমাবদ্ধ| তাই ব্রহ্মা অনিত্য হওয়ায় তাঁর অধীনস্ত লোক (আমরাও) অনিত্য হবে সেটা তো স্বাভাবিক|